চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নেত্রকোনা দুর্গাপুরে পঁচা মাংস ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    নেত্রকোনার দুর্গাপুরে গরুর পঁচা মাংস মজুদ করে বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে গরুর পঁচা মাংস মজুদ, বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮হাজার টাকা অর্থদ- করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করেন।

    এছাড়া একই সময়ে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ভেজাল খাদ্য পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

    ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন্ এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    নেত্রকোনা দুর্গাপুরে পঁচা মাংস ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

    প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

    featured Image

    নেত্রকোনার দুর্গাপুরে গরুর পঁচা মাংস মজুদ করে বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

    অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে গরুর পঁচা মাংস মজুদ, বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮হাজার টাকা অর্থদ- করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করেন।

    এছাড়া একই সময়ে পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ভেজাল খাদ্য পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

    ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির দায়ে মোট ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন্ এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।