চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নেত্রকোনা দুর্গাপুর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ২নং দুর্গাপুরে ইউনিয়ন বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

    শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুম্মা ইউনিয়ন পরিষদ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্য সচিব ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক নোমান আহমদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

    দোয়া মাহফিলের পূর্বে আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার এক অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন, দৃঢ়চেতা ও দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষায় সাহসী ভূমিকা পালন করেছেন।

    বক্তারা আরও বলেন, দেশনেত্রীর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসম রাষ্ট্রনায়ককে হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই প্রার্থনাই সকলের।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    নেত্রকোনা দুর্গাপুর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ২নং দুর্গাপুরে ইউনিয়ন বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল

    প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

    featured Image

    বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

    শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুম্মা ইউনিয়ন পরিষদ মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্য সচিব ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক নোমান আহমদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

    দোয়া মাহফিলের পূর্বে আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার এক অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন, দৃঢ়চেতা ও দেশপ্রেমিক একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষায় সাহসী ভূমিকা পালন করেছেন।

    বক্তারা আরও বলেন, দেশনেত্রীর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসম রাষ্ট্রনায়ককে হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই প্রার্থনাই সকলের।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।