চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘোষণা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দাখিল করা মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে মোট ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্তৃপক্ষ।

    শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

    বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান মতিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী।

    অপরদিকে মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটি ও আইনগত জটিলতার কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার।

    মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর বৈধ প্রার্থীরা এখন নির্বাচনের পরবর্তী ধাপ ও প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

    প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

    featured Image

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দাখিল করা মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই শেষে মোট ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্তৃপক্ষ।

    শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

    বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান মতিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী।

    অপরদিকে মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটি ও আইনগত জটিলতার কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার।

    মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর বৈধ প্রার্থীরা এখন নির্বাচনের পরবর্তী ধাপ ও প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।