চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আরও একটি ঘটনায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলেও একজন আসামি পালিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৯টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশ-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কসবা পৌরসভাস্থ গুরুহিত থেকে তালতলাগামী বীজনা নদীর ব্রিজের ওপর থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়ন-এর কায়েমপুর পূর্ব উত্তর পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত সব মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ ফারুক হোসেন (৫৩) পিতা— মৃত মোঃ শাজাহান, মাতা— পিয়ারা বেগম, সাং— মেরাশানী, থানা— বিজয়নগর, ২. মোঃ ফয়জুর রহমান প্রকাশ ফজর আলী (৩৫) পিতা— মৃত সামছু মিয়া, মাতা— সাজু বেগম, সাং— হাতুরাবাড়ী, থানা— কসবা, উভয়ের জেলা— ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কসবায় থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আরও একটি ঘটনায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলেও একজন আসামি পালিয়ে যায়। পুলিশ সূত্র জানায়, ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৯টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশ-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কসবা পৌরসভাস্থ গুরুহিত থেকে তালতলাগামী বীজনা নদীর ব্রিজের ওপর থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়ন-এর কায়েমপুর পূর্ব উত্তর পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত সব মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. মোঃ ফারুক হোসেন (৫৩) পিতা— মৃত মোঃ শাজাহান, মাতা— পিয়ারা বেগম, সাং— মেরাশানী, থানা— বিজয়নগর, ২. মোঃ ফয়জুর রহমান প্রকাশ ফজর আলী (৩৫) পিতা— মৃত সামছু মিয়া, মাতা— সাজু বেগম, সাং— হাতুরাবাড়ী, থানা— কসবা, উভয়ের জেলা— ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।