চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে উন্নয়ন ভাবনার নতুন ঠিকানা: ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী

ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী। তিনি কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন একজন উন্নয়নকর্মী, সমাজসেবায় নিবেদিত মানুষ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে দৃঢ় এক নেতৃত্ব। সম্প্রতি কালিহাতীর দেউপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় তিনি তাঁর স্বপ্ন ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ও সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। বিশেষ করে কালিহাতীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য, যাতে স্থানীয় ছাত্র-ছাত্রীরা অল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর বিশ্বাস, একটি বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং স্থানীয় যুবসমাজের স্বপ্ন পূরণে নতুন দিগন্ত উন্মোচন করবে। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাও যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

    তিনি আরও জানান, রাস্তাঘাট নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থাকবে তাঁর পরিকল্পনার শীর্ষে। প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লাকে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ এলাকার সার্বিক সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। অতীতেও রাজনৈতিক অঙ্গনে একাধিকবার মনোনয়নপ্রার্থী হিসেবে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। আজ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটারদের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন হয়ে উঠতে চান। তাঁর অঙ্গীকার—মানুষের ভোটের মর্যাদা রক্ষা করা, যুবসমাজকে সুযোগ করে দেওয়া এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তিনি বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি শিক্ষা, যোগাযোগ ও মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করবো যাতে কালিহাতীবাসী বাস্তব উন্নয়নের পরিবর্তন নিজের চোখে দেখতে পান।

    এইভাবেই ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলীর স্বপ্ন, প্রত্যয় ও কর্মপরিকল্পনা কালিহাতীর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের আশায় নতুন প্রত্যাশা জাগিয়ে তুলছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে উন্নয়ন ভাবনার নতুন ঠিকানা: ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী

    প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

    featured Image

    ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী। তিনি কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন একজন উন্নয়নকর্মী, সমাজসেবায় নিবেদিত মানুষ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে দৃঢ় এক নেতৃত্ব। সম্প্রতি কালিহাতীর দেউপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় তিনি তাঁর স্বপ্ন ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ও সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। বিশেষ করে কালিহাতীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য, যাতে স্থানীয় ছাত্র-ছাত্রীরা অল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর বিশ্বাস, একটি বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার আলো ছড়াবে না, বরং স্থানীয় যুবসমাজের স্বপ্ন পূরণে নতুন দিগন্ত উন্মোচন করবে। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাও যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

    তিনি আরও জানান, রাস্তাঘাট নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থাকবে তাঁর পরিকল্পনার শীর্ষে। প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লাকে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ এলাকার সার্বিক সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। অতীতেও রাজনৈতিক অঙ্গনে একাধিকবার মনোনয়নপ্রার্থী হিসেবে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। আজ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের ভোটারদের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন হয়ে উঠতে চান। তাঁর অঙ্গীকার—মানুষের ভোটের মর্যাদা রক্ষা করা, যুবসমাজকে সুযোগ করে দেওয়া এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তিনি বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি শিক্ষা, যোগাযোগ ও মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করবো যাতে কালিহাতীবাসী বাস্তব উন্নয়নের পরিবর্তন নিজের চোখে দেখতে পান।

    এইভাবেই ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলীর স্বপ্ন, প্রত্যয় ও কর্মপরিকল্পনা কালিহাতীর মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের আশায় নতুন প্রত্যাশা জাগিয়ে তুলছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।