চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবা পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কসবা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় কসবা নতুন বাজার কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, সাবেক সভাপতি, আখাউড়া উপজেলা বিএনপি। কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আয়ূম খান। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন কামালসহ পৌর যুবদল, উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তাঁর পরিবারের জীবিত সদস্যদের জন্যও দোয়া কামনা করেন। দোয়া মাহফিল শেষে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং মিলাদ ও বিশেষ দোয়া পরিচালিত হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কসবা পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

    featured Image

    কসবা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় কসবা নতুন বাজার কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, সাবেক সভাপতি, আখাউড়া উপজেলা বিএনপি। কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আয়ূম খান। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন কামালসহ পৌর যুবদল, উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তাঁর পরিবারের জীবিত সদস্যদের জন্যও দোয়া কামনা করেন। দোয়া মাহফিল শেষে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং মিলাদ ও বিশেষ দোয়া পরিচালিত হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।