ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৮টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-এর অধীন সুলতানপুর এলাকা থেকে ০৭ (সাত) কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামি মো. মনির হোসেন (৩০) পিতা- গফুর মিয়া, মাতা- আম্বিয় খাতুন,সাং-মনিয়ন্দ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারি গ্রেফতার
আপনার মতামত লিখুন