চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর ২৫৯তম মানবিক কার্যক্রম: অসুস্থ হেলাল মিয়ার পাশে সহযোগিতার হাত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর উদ্যোগে ২৫৯তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা গ্রামের অসুস্থ হেলাল মিয়ার হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

    হেলাল মিয়া (পিতা: ফজলুল হক), দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কর্মক্ষমতা হারিয়ে চরম আর্থিক সংকটে ভুগছেন। তার মানবিক অবস্থার কথা বিবেচনা করে সি.টি.এল তার পাশে দাঁড়িয়ে এই সহায়তা প্রদান করে।

    উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, প্রতিষ্ঠাতা সভাপতি, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ-এর প্রতিনিধি মো. তসলিম মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপি-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন নাছির মিয়া, কুদ্দুস মিয়া এবং সিঙ্গাপুর প্রবাসী জসিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, অসুস্থ ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর প্রধান লক্ষ্য। মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এবং সমাজে সহমর্মিতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সহযোগিতা গ্রহণ করে হেলাল মিয়া অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর সকল সদস্য ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, কসবা উপজেলায় সি.টি.এল দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর ২৫৯তম মানবিক কার্যক্রম: অসুস্থ হেলাল মিয়ার পাশে সহযোগিতার হাত

    প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

    featured Image

    অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর উদ্যোগে ২৫৯তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা গ্রামের অসুস্থ হেলাল মিয়ার হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

    হেলাল মিয়া (পিতা: ফজলুল হক), দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কর্মক্ষমতা হারিয়ে চরম আর্থিক সংকটে ভুগছেন। তার মানবিক অবস্থার কথা বিবেচনা করে সি.টি.এল তার পাশে দাঁড়িয়ে এই সহায়তা প্রদান করে।

    উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান, প্রতিষ্ঠাতা সভাপতি, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ-এর প্রতিনিধি মো. তসলিম মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপি-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন নাছির মিয়া, কুদ্দুস মিয়া এবং সিঙ্গাপুর প্রবাসী জসিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, অসুস্থ ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর প্রধান লক্ষ্য। মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এবং সমাজে সহমর্মিতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সহযোগিতা গ্রহণ করে হেলাল মিয়া অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সি.টি.এল-এর সকল সদস্য ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, কসবা উপজেলায় সি.টি.এল দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।