চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

আমতলীতে নিহত জেলে পরিবারে সহায়তা ও বকনা বাছুর বিতরণ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বরগুনার আমতলীতে নিহত দুই জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

    উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিহত জেলেদের মধ্যে একজন হলেন বেল্লাল (এফআইডি নং: ১০০৪০৯০০১৩০০০০৪৫), পিতা আতাহার খাঁ, বাড়ি দক্ষিণ-পশ্চিম আমতলী, আমতলী সদর। অপরজন মোঃ লোকমান হোসেন খান (এফআইডি নং: ১০০৪০৯০০২৩০০০৫৭৭), পিতা মোঃ রমজান আলী খান, বাড়ি চাউলা, আঠারোগাছিয়া।

    নিহত জেলে বেল্লালের স্ত্রী মোসাঃ রিয়ামনি এবং নিহত জেলে মোঃ লোকমান হোসেন খানের পিতা মোঃ রমজান আলী খান উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।

    এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২২ জানুয়ারি ২০২৬ তারিখে আমতলী সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ৬০ জন অনুমোদিত সুফলভোগী জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর এবং ৬০টি কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

    বকনা বাছুর বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের উৎস তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জেলেদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    আমতলীতে নিহত জেলে পরিবারে সহায়তা ও বকনা বাছুর বিতরণ

    প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

    featured Image

    বরগুনার আমতলীতে নিহত দুই জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

    উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিহত জেলেদের মধ্যে একজন হলেন বেল্লাল (এফআইডি নং: ১০০৪০৯০০১৩০০০০৪৫), পিতা আতাহার খাঁ, বাড়ি দক্ষিণ-পশ্চিম আমতলী, আমতলী সদর। অপরজন মোঃ লোকমান হোসেন খান (এফআইডি নং: ১০০৪০৯০০২৩০০০৫৭৭), পিতা মোঃ রমজান আলী খান, বাড়ি চাউলা, আঠারোগাছিয়া।

    নিহত জেলে বেল্লালের স্ত্রী মোসাঃ রিয়ামনি এবং নিহত জেলে মোঃ লোকমান হোসেন খানের পিতা মোঃ রমজান আলী খান উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।

    এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২২ জানুয়ারি ২০২৬ তারিখে আমতলী সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ৬০ জন অনুমোদিত সুফলভোগী জেলের মাঝে ৬০টি সুস্থ ও সবল বকনা বাছুর এবং ৬০টি কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

    বকনা বাছুর বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের উৎস তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জেলেদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।