চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন

বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বিদ্যা, সুর ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বসন্তের মৃদু হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িঘরে দেবীর বন্দনায় মুখর হয়ে ওঠে চারপাশ।

    ২৩ জানুয়ারী(শুক্রবার) ভোর থেকেই উপজেলার পূজামণ্ডপগুলো থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়িগুলোতে দেখা যায় উৎসবের আমেজ। সাদা-হলুদের শুভ্র সাজে সজ্জিত শিক্ষার্থীরা হাতে পুষ্প, খাতা ও কলম নিয়ে দেবীর চরণে প্রণাম জানায়। বিদ্যা ও প্রজ্ঞার আশীর্বাদ কামনায় দেবী স্বরসতীর কাছে প্রার্থনায় মুখর থাকে শিশু থেকে শুরু করে তরুণ শিক্ষার্থীরা।

    পূজার আনুষ্ঠানিকতা শেষে চলে হাতেখড়ি, যেখানে ছোট শিশুদের প্রথমবারের মতো অক্ষরচর্চার সূচনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এদিন দেবীর আশীর্বাদে শিক্ষা জীবনে সাফল্য ও সৃজনশীলতার বিকাশ ঘটে। সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রকাশ। ভক্তিমূলক সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। দিনভর আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তায় উদযাপিত হয় এই পূণ্যতিথি।

    উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় বিধি-বিধান মেনে স্বরসতী পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও ভক্তরা।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    কালিহাতীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন

    প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

    featured Image

    বিদ্যা, সুর ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের কালিহাতীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বসন্তের মৃদু হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িঘরে দেবীর বন্দনায় মুখর হয়ে ওঠে চারপাশ।

    ২৩ জানুয়ারী(শুক্রবার) ভোর থেকেই উপজেলার পূজামণ্ডপগুলো থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়িগুলোতে দেখা যায় উৎসবের আমেজ। সাদা-হলুদের শুভ্র সাজে সজ্জিত শিক্ষার্থীরা হাতে পুষ্প, খাতা ও কলম নিয়ে দেবীর চরণে প্রণাম জানায়। বিদ্যা ও প্রজ্ঞার আশীর্বাদ কামনায় দেবী স্বরসতীর কাছে প্রার্থনায় মুখর থাকে শিশু থেকে শুরু করে তরুণ শিক্ষার্থীরা।

    পূজার আনুষ্ঠানিকতা শেষে চলে হাতেখড়ি, যেখানে ছোট শিশুদের প্রথমবারের মতো অক্ষরচর্চার সূচনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এদিন দেবীর আশীর্বাদে শিক্ষা জীবনে সাফল্য ও সৃজনশীলতার বিকাশ ঘটে। সরস্বতী পূজা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রকাশ। ভক্তিমূলক সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। দিনভর আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তায় উদযাপিত হয় এই পূণ্যতিথি।

    উৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় বিধি-বিধান মেনে স্বরসতী পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও ভক্তরা।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।