মাদারীপুর–৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হকের সন্তানের ওপর হামলার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, কালকিনি উপজেলা শাখার উদ্যোগে আইবিআই কালকিনি উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেরনিয়াবাত আব্দুর রহমান আসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা।
তিনি অভিযোগ করে বলেন, শনিবার মাগরিবের পর মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হকের ৮ বছর বয়সী ছেলে আবদুল্লাহ ধানের শীষ প্রতীকের স্থানীয় একটি মিছিলে সংঘটিত হামলার শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী পরিবেশে সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী হাসান সুমন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা; মহিউদ্দিন হাওলাদার, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা; মাওলানা তামিম হুসাইন, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন