পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক শিশু নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশুটির নাম রাইয়ান মল্লিক। সে ভান্ডারিয়া থানাধীন ইকড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আতরখালী এলাকার বাসিন্দা সাইয়েদা তন্নী ও রাছেল মল্লিক দম্পতির সন্তান।
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আতরখালী এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন (২৫ জানুয়ারি) ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ শিশুর সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: 01917515873
আপনার মতামত লিখুন