আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জননেতা আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দীন এবং সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী মেম্বার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতা মুছব্বির হুসাইন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস আলী, তাঁতীদলের সি. আহ্বায়ক জাকারিয়া রব্বানী, বিএনপি নেতা সিরাজুল ইসলাম মামুন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন লিমন, ওয়ার্ড বিএনপির সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ওয়ার্ড সভাপতি আজমত, ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন হারুন, আব্দুল্লাহ, নাসির উদ্দীন, জাসাসের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ২৯ জানুয়ারির জনসভা সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন