আজ ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে শিক্ষক, সাংবাদিক, সংগঠক ও সমাজসেবী মো. বিলাল উদ্দিনের জন্মদিন উপলক্ষে অনলাইনে ও অফলাইনে বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুভেচ্ছা বার্তা পাঠান সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। পাশাপাশি ব্যক্তিগতভাবে ও অফলাইনে অনেকেই সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।
এ সকল শুভেচ্ছা ও ভালোবাসার জন্য মো. বিলাল উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ছোট-বড়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার পোস্টে সবাইকে আন্তরিক শুভকামনা জানিয়ে বলেন, প্রাপ্ত এই ভালোবাসা ও সম্মান তাকে ভবিষ্যতে আরও বেশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, মো. বিলাল উদ্দিন দীর্ঘদিন ধরে শিক্ষা, সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
আপনার মতামত লিখুন