চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ১

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এই ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়েছেন।

    ​স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর (যিনি বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত) নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে বিকেলে সেখানে ডেকোরেশন ও সাজসজ্জার কাজ চলছিল।

    ​প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ এবং বিএনপি নেতা জুয়েল মেম্বার, নাসির উদ্দীন ও সাইদুর রহমানের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে এবং সেখানে উপস্থিত সমর্থকদের ওপর চড়াও হয়।

    ​হামলায় আহত জাহাঙ্গীর আলম জানান, "শহীদুল ইসলাম শহীদসহ বেশ কয়েকজন এসে বলেন, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় করতে দেওয়া হবে না। এরপর তারা আমাকে মারধর করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। আমি এই অন্যায়ের বিচার চাই।"

    ​ঘটনার নিন্দা জানিয়ে লতিফাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া প্রশ্ন তোলেন, "দেশে কি একদলীয় নির্বাচন হতে যাচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচন করতে পারবে না? তাদের কি কার্যালয় থাকতে পারবে না? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"

    ​অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ ভাঙচুরের কথা অস্বীকার করেন। তিনি বলেন, "আমাদের একটি মিছিল ওই অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সাউন্ড বক্সের শব্দ অনেক বাড়িয়ে দেয়, যা মিছিলে বিশৃঙ্খলা তৈরি করছিল। এ নিয়ে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে মাত্র, কোনো ভাঙচুর বা পরিকল্পিত হামলার ঘটনা ঘটেনি।"

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

    কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ১

    প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

    featured Image

    কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এই ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়েছেন।

    ​স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর (যিনি বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত) নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে বিকেলে সেখানে ডেকোরেশন ও সাজসজ্জার কাজ চলছিল।

    ​প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ এবং বিএনপি নেতা জুয়েল মেম্বার, নাসির উদ্দীন ও সাইদুর রহমানের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে এবং সেখানে উপস্থিত সমর্থকদের ওপর চড়াও হয়।

    ​হামলায় আহত জাহাঙ্গীর আলম জানান, "শহীদুল ইসলাম শহীদসহ বেশ কয়েকজন এসে বলেন, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় করতে দেওয়া হবে না। এরপর তারা আমাকে মারধর করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। আমি এই অন্যায়ের বিচার চাই।"

    ​ঘটনার নিন্দা জানিয়ে লতিফাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া প্রশ্ন তোলেন, "দেশে কি একদলীয় নির্বাচন হতে যাচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচন করতে পারবে না? তাদের কি কার্যালয় থাকতে পারবে না? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"

    ​অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ ভাঙচুরের কথা অস্বীকার করেন। তিনি বলেন, "আমাদের একটি মিছিল ওই অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সাউন্ড বক্সের শব্দ অনেক বাড়িয়ে দেয়, যা মিছিলে বিশৃঙ্খলা তৈরি করছিল। এ নিয়ে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে মাত্র, কোনো ভাঙচুর বা পরিকল্পিত হামলার ঘটনা ঘটেনি।"

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।