টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সন্দেহজনক আচরণের ভিত্তিতে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ইন্টার্নকে হেফাজতে নেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন