চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর বাজারে ইউনিয়ন বিএনপি'র সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপি'র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম। 

    জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, ধানের শীষ খালেদা জিয়ার প্রতীক, দেশ নায়ক তারেক রহমানের প্রতীক। বিএনপি আমাকে বাগেরহাট ২ আসনে মনোনয়ন দিয়েছে। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী আছে উনি বলে বেড়ান তিনি নাকি খালেদা জিয়ার সন্তান। তিনি গত ১৭ বছর কোথায় ছিলেন। বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে, তারেক রহমানকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে, এলাকার হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তখন কোথায় ছিলেন তিনি? কারো প্রতারণার ফাঁদে না পড়ে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, এসকে বদরুল, ছাত্রনেতা শেখ মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ফরিদ হাওলাদার, মোল্লা আব্দুল হান্নান, শেখ আল মামুন, আবু জমাদ্দার, শেখ আবু জাফর, খান নাসির উদ্দিন, বাদশা খান, মজিদ পাইক, সৈয়দ কবির, খান মোরশেদুল, শেখ রফিকুল, তৈয়ব শেখ, আলম শেখ, আতিয়ার রহমান, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    রাসেল শেখ

    রাসেল শেখ

    বাগেরহাট প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

    featured Image

    বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর বাজারে ইউনিয়ন বিএনপি'র সভাপতি খায়রুল আজাদ আরজুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপি'র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম। 

    জনসভায় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, ধানের শীষ খালেদা জিয়ার প্রতীক, দেশ নায়ক তারেক রহমানের প্রতীক। বিএনপি আমাকে বাগেরহাট ২ আসনে মনোনয়ন দিয়েছে। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী আছে উনি বলে বেড়ান তিনি নাকি খালেদা জিয়ার সন্তান। তিনি গত ১৭ বছর কোথায় ছিলেন। বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে, তারেক রহমানকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে, এলাকার হাজার হাজার নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তখন কোথায় ছিলেন তিনি? কারো প্রতারণার ফাঁদে না পড়ে ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, এসকে বদরুল, ছাত্রনেতা শেখ মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ফরিদ হাওলাদার, মোল্লা আব্দুল হান্নান, শেখ আল মামুন, আবু জমাদ্দার, শেখ আবু জাফর, খান নাসির উদ্দিন, বাদশা খান, মজিদ পাইক, সৈয়দ কবির, খান মোরশেদুল, শেখ রফিকুল, তৈয়ব শেখ, আলম শেখ, আতিয়ার রহমান, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।