ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আনন্দঘন পরিবেশ আর শিশুদের কলকাকলীতে মুখরিত এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিশুদের সাথে আনন্দ উৎসব ও উপহার বিতরণ অনুষ্ঠান ২০২৬। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) আচারগাঁও গ্রামের ভাষা সৈনিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নান্দাইল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এলাকার প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী এবং নিবন্ধিত শিশুর মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সংস্থাটি জানায়, এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে নান্দাইল উপজেলার মোট ৪০০০ হাজার শিশুর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে। হাড়কাঁপানো শীতে নতুন কম্বল হাতে পেয়ে শিশুদের চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার অর্পনা ঘাগ্রার সভাপতিত্বে ও ঘাস ফুল শিশু ফোরামের সভাপতি ফারদীন মাশরুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম প্রধান শিক্ষক ভাষা সৈনিক উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ হান্নান আল আজাদ সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল, উপস্থিত ছিলেন এ,কে রমিজ উদ্দিন আহমেদ সিনিয়র সহকারী শিক্ষক নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, মানসী মোধক প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নান্দাইল, সাংবাদিক খাইরুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম, সাংবাদিক হুমায়ুন কবির,ডিজিটাল প্রেসক্লাব, রওশন আনজুম নুরিন জুনিয়র প্রোগ্রাম অফিসার, সুমন ঝুবি স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার, কৃঞ্জলতা দ্রং স্পন্সরশীপ অফিসার বক্তব্য রাখেন ঘাস ফুল যুব ফোরাম এর সভাপতি নুসরাত জাহান সাথী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক দায়িত্ব। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই এলাকায় শিশুদের অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে শিশুরা কেক কাটে এবং নাচ, গান, দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে আনন্দ চিত্তে উপহার সামগ্রী নিয়ে শিশুরা বাড়িতে ফিরে যায়।
আপনার মতামত লিখুন