আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর -৫ মিঠাপুকুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮শে জানুয়ারি ) ৬নং কাফ্রিখাল ইউনিয়নের কুমরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, সমর্থক ও কর্মী অংশগ্রহণ করেন।
মিঠাপুকুর কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন মাস্টার সাবেক উপজেলা আমির ও কাফ্রিখাল ইউনিয়নের চেয়ারম্যান,মমিনুর ইসলাম উপজেলা কর্ম পরিষদ সদস্য, রাশেদুল ইসলাম
সহসেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন,নুরুল হুদা আশরাফি সভাপতি যুব বিভাগ ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা সাজেদুর রহমান সবুজ কোষাধ্যক্ষ যুব বিভাগ ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন শাখা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক গোলাম রব্বানী বলেন বলেন, আমি নির্বাচিত হলে আমার নির্বাচিত এলাকায় অবকাঠামো উন্নয়নে সৎ, যোগ্য, দক্ষ ও নবীন-প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করব। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মানোন্নয়ন, দুস্থ-অসহায়দের পুনর্বাসন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ও হাসপাতালকে আধুনিকায়ন করবো। সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মাণ, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করবো। এছাড়া এতিম, বিধবা, দুস্থ ও বিপন্ন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ নেতৃত্বের গুণ বৃদ্ধি ও সামাজিক, নৈতিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে এবং দেশের সামাজিক সঙ্কট মোকাবেলায় এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান।
জনসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন।এসময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমার্থকরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন ঘোষণা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সভা শেষে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস এবং নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন