বহড়ু হাসিমপুর হিউম্যান সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময়ে সমাজের সময়োপযোগী কাজে নিঃস্বার্থে গোটা জেলা জুড়ে কাজ করে আসছে প্রায় এক যুগ ধরে। এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ২৭ শে জানুয়ারি ২০২৬ সালের ১০০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের আগাম শুভেচ্ছা ও পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়।সেই সঙ্গে হাসিমপুরের মত একটি পিছিয়ে পড়া সংখ্যালঘু গ্রাম থেকে উঠে আসা এক উজ্জ্বল নক্ষত্র ডাক্তার সহেলি সুলতানা মোল্লা , তাঁকে ও সংবর্ধনা দেয়া হয়।সোসাইটির সম্পাদক আব্দুল হক গাজী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন -আজ ২০২৬ সালে আমরা একজন ডাক্তার কে সামনে রেখে অনুষ্ঠান করছি আগামীতে আমরা আশা করছি ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ ডাক্তার,ইঞ্জিনিয়ার উকিল ,শিক্ষক সহ বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে সমাজের কাজে যুক্ত হবে।তিনি আর ও বলেন "শিক্ষা জাতির মেরুদন্ড " শিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় তাই ,উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে কোনরকম বাঁধার সম্মুখীন হলে সোসাইটি সর্বতভাবে ছাত্র-ছাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন।
সভাপতি সফিকুল গাজী বলেন -বর্তমান সমাজে উচ্চ পদস্থ কর্মকর্তারা সমাজের নীচু শ্রেনীর মানুষের কথা ভুলে গিয়ে শহর মুখী স্বার্থপরতা জীবন যাপন করছে।তিনি বলেন সোসাইটির পক্ষে ছাত্র-ছাত্রীদের আবেদন প্রতিষ্ঠিত হও কিন্তু মানুষ কে মনে রেখো। বহড়ু হসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার
সোসাইটির আর একটি অংশ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।* জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ বহড়ু শাখা যেখানে বিনা কোর্স - ফি তে কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কোর্সের শেষে আকর্ষণীয় উপহার সহ সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে।
জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ বহরু শাখার ডিরেক্টর ও শিক্ষক আমিরুল ইসলাম হালদার এবং ম্যানেজমেন্ট ইনচার্জ মোস্তাকিন গাজী বলেন -বর্তমানে কম্পিউটার শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় ।তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীরা যাতে এই সোসাইটির কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এসে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারে ,সোসাইটি তা সবরকম সহযোগিতা করবে।শেষে সম্পাদক আব্দুল হক গাজী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন- এই সোসাইটি দীর্ঘ ১৩ বছর মানুষের আশীর্বাদ,সাহায্য ,ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে আসছে। সেই সমস্ত মানুষ যারা সাহায্য ও সহযোগিতা করে এই সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে এই সোসাইটি যাতে সমাজের বৃহত্তর স্বার্থে আরো কাজ করতে পারে তাই সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই সোসাইটিকে সাহায্য ও সহযোগিতা আশীর্বাদ করার জন্য আহ্বান করেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সোসাইটির সদস্য তরুণ কুমার দাস,মিন্টু গাজী,প্রশান্ত হালদার,মারুফ হোসেন মোল্লা, সাজিজুর খাঁন,স্বর্ণালী সরদার,মহিদুল গাজী,সাবির শেখ,রিতা দাস ,ময়না দাস,হাসিবুর গাজী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গ।
আপনার মতামত লিখুন