চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

টাঙ্গাইলের বাসাইল সখিপুরে হরিণ মার্কার পদচারণা

সালাউদ্দিন আলমগীর রাসেল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পথসভায় জনতার ঢল। টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও মানবিক জননেতা সালাউদ্দিন আলমগীর রাসেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর উদ্যোগে গজারিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত পথসভা।

    ২৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ ভোটার, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা। জনতার উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নেয় এক গণতান্ত্রিক মিলনমেলায়।

    পথসভায় বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, সাবেক ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন, ডা. মোহাম্মদ জাবেদ আলী, ডা. আনোয়ার হোসেন, স্থানীয় শিক্ষানুরাগী দুলাল মাস্টারসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

    সভায় বক্তব্য রাখতে গিয়ে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, বাসাইল–সখিপুরের সব প্রার্থী মিলে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—নির্বাচন হবে সৌহার্দ্যপূর্ণ, কাউকে ছোট না করে দুঃখজনকভাবে সেই অঙ্গীকার প্রথম ভঙ্গ হয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে আর এমন পরিস্থিতি তৈরি হবে না। আমরা চাই শান্তিপূর্ণ, সম্মানজনক ও প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন।

    বক্তারা বলেন, সালাউদ্দিন আলমগীর রাসেল শুধু একজন প্রার্থী নন—তিনি একজন মানবিক, উন্নয়নমনস্ক ও দানশীল নেতা। শিল্পকারখানা গড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তিনি অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা।

    নির্বাচনের প্রস্তুতিতে কালিহাতী, বাসাইল ও সখিপুরের পথে পথে মানুষের জীবনের গল্পে নিজেকে মিশিয়ে দিয়েছেন এই জননেতা। হাট-বাজার, পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিগলি—সবখানেই তাঁর সরব উপস্থিতি চোখে পড়ছে। গণসংযোগকালে তিনি শুধু ভোট চান না; মনোযোগ দিয়ে শোনেন মানুষের সুখ-দুঃখ, চাহিদা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা।

    স্থানীয় ভ্যানচালক কালাম ও আসাদ বলেন,আমরা এমন এমপি চাই, যিনি গরিব মানুষের কষ্ট বোঝেন। সালাউদ্দিন আলমগীর রাসেল সব সময় আমাদের পাশে ছিলেন। তাই আমরা হরিণ মার্কায় ভোট দেব। পথসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সালাউদ্দিন আলমগীর রাসেলকে বিজয়ী করতে হরিণ মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    টাঙ্গাইলের বাসাইল সখিপুরে হরিণ মার্কার পদচারণা

    প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

    featured Image

    স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পথসভায় জনতার ঢল। টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও মানবিক জননেতা সালাউদ্দিন আলমগীর রাসেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর উদ্যোগে গজারিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত পথসভা।

    ২৮ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এ পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ ভোটার, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা। জনতার উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নেয় এক গণতান্ত্রিক মিলনমেলায়।

    পথসভায় বক্তব্য রাখেন গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, সাবেক ওয়ার্ড মেম্বার মোশারফ হোসেন, ডা. মোহাম্মদ জাবেদ আলী, ডা. আনোয়ার হোসেন, স্থানীয় শিক্ষানুরাগী দুলাল মাস্টারসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

    সভায় বক্তব্য রাখতে গিয়ে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, বাসাইল–সখিপুরের সব প্রার্থী মিলে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—নির্বাচন হবে সৌহার্দ্যপূর্ণ, কাউকে ছোট না করে দুঃখজনকভাবে সেই অঙ্গীকার প্রথম ভঙ্গ হয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে আর এমন পরিস্থিতি তৈরি হবে না। আমরা চাই শান্তিপূর্ণ, সম্মানজনক ও প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন।

    বক্তারা বলেন, সালাউদ্দিন আলমগীর রাসেল শুধু একজন প্রার্থী নন—তিনি একজন মানবিক, উন্নয়নমনস্ক ও দানশীল নেতা। শিল্পকারখানা গড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তিনি অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা।

    নির্বাচনের প্রস্তুতিতে কালিহাতী, বাসাইল ও সখিপুরের পথে পথে মানুষের জীবনের গল্পে নিজেকে মিশিয়ে দিয়েছেন এই জননেতা। হাট-বাজার, পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিগলি—সবখানেই তাঁর সরব উপস্থিতি চোখে পড়ছে। গণসংযোগকালে তিনি শুধু ভোট চান না; মনোযোগ দিয়ে শোনেন মানুষের সুখ-দুঃখ, চাহিদা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা।

    স্থানীয় ভ্যানচালক কালাম ও আসাদ বলেন,আমরা এমন এমপি চাই, যিনি গরিব মানুষের কষ্ট বোঝেন। সালাউদ্দিন আলমগীর রাসেল সব সময় আমাদের পাশে ছিলেন। তাই আমরা হরিণ মার্কায় ভোট দেব। পথসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সালাউদ্দিন আলমগীর রাসেলকে বিজয়ী করতে হরিণ মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।