চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

জয়পুরহাটে বিএনপি শিক্ষা–স্বাস্থ্য–মানবিক মর্যাদাভিত্তিক উন্নয়নের অঙ্গীকার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবিক মর্যাদাভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

    আজ পাঁচবিবি উপজেলার বিনধারা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে তিনি এসব প্রতিশ্রুতি তুলে ধরেন। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন,

    “আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একজন প্রার্থী নির্বাচন নয়, এটি আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও সম্মানের পক্ষে রায় দেওয়ার দিন।”

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি

    জনসভায় মোঃ মাসুদ রানা প্রধান জানান, জয়পুরহাটকে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল জেলা হিসেবে গড়ে তুলতে তিনি একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।

    তিনি বলেন,

    “এই বিশ্ববিদ্যালয় আমাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য ঢাকাসহ অন্য জেলায় যেতে বাধ্য করবে না। একই সঙ্গে এটি হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।”

    স্বাস্থ্যসেবায় বাস্তব পরিবর্তনের অঙ্গীকার

    স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই প্রার্থী বলেন,

    “প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫০ শয্যার পরিবর্তে ১০০ শয্যা নিশ্চিত করা হবে। পাশাপাশি চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, যাতে চিকিৎসার অভাবে আর কোনো মানুষ কষ্ট না পায়।”,মানবিক মর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ,সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান,

    প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি কবরস্থান স্থাপন করা হবে, যাতে গরিব ও অসহায় মানুষ মৃত্যুর পরও সম্মানের সঙ্গে দাফনের সুযোগ পায়।,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে শ্মশানঘাট স্থাপন করা হবে, যাতে ধর্মীয় অধিকার পালনে কাউকে দূরে যেতে না হয়।

    উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়,মোঃ মাসুদ রানা প্রধান বলেন,উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়। উন্নয়ন মানে মানুষের সম্মান, চিকিৎসা, শিক্ষা এবং ধর্মীয় অধিকার নিশ্চিত করা।”

    তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান,জানিয়ে,বলেন,,“আসুন, ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আপনার একটি ভোটই জয়পুরহাটের ভাগ্য বদলে দিতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে দিতে পারে।”স্লোগানে মুখর জনসভা ,শেষপর্যায়ে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় পুরো জনসভা ধানের শীষের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

    জয়পুরহাটে বিএনপি শিক্ষা–স্বাস্থ্য–মানবিক মর্যাদাভিত্তিক উন্নয়নের অঙ্গীকার

    প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

    featured Image

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন