চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ভাগ্য বদলের ডাক ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান

রিএনপির চেয়ারপারসন তারেক রহমান

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ভাগ্য পরিবর্তন ও দেশ পুনর্গঠনের প্রত্যয়ে টাঙ্গাইলের জনসভায় শক্ত বার্তা দিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি যেখানে উন্নয়নই হবে মূল লক্ষ্য, ক্ষমতা নয়।

    ৩১ জানুয়ারী(শনিবার) টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত টাঙ্গাইল জেলা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এ দেশ কোটি মানুষের। আগামি দিন হবে মানুষের ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন।

    তিনি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে মানুষ আবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। আসন্ন নির্বাচনে ভোট শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি হবে মানুষের ভবিষ্যৎ নির্ধারণের ভোট। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতের মতো এবারও ভোটকেন্দ্রে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে।

    একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি দাবি করেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম।

    আগামীতে বিএনপি সরকার গঠন করলে সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।

    যুবসমাজ ও শিল্পখাত প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও টুপি ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে। পরিকল্পিত উদ্যোগ নিলে এই শিল্প আরও বিস্তৃত হবে। পাশাপাশি আনারস ও পাটশিল্প রপ্তানির বিশাল সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। দেশ গড়তে এবং বিশ কোটি মানুষকে একসাথে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

    জনসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল। অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শেষপর্বে তারেক রহমান উপস্থিত জনতার সামনে আট আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    ভাগ্য বদলের ডাক ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান

    প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    ভাগ্য পরিবর্তন ও দেশ পুনর্গঠনের প্রত্যয়ে টাঙ্গাইলের জনসভায় শক্ত বার্তা দিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি যেখানে উন্নয়নই হবে মূল লক্ষ্য, ক্ষমতা নয়।

    ৩১ জানুয়ারী(শনিবার) টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত টাঙ্গাইল জেলা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এ দেশ কোটি মানুষের। আগামি দিন হবে মানুষের ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন।

    তিনি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে মানুষ আবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। আসন্ন নির্বাচনে ভোট শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি হবে মানুষের ভবিষ্যৎ নির্ধারণের ভোট। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, অতীতের মতো এবারও ভোটকেন্দ্রে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে।

    একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি দাবি করেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম।

    আগামীতে বিএনপি সরকার গঠন করলে সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।

    যুবসমাজ ও শিল্পখাত প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও টুপি ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে। পরিকল্পিত উদ্যোগ নিলে এই শিল্প আরও বিস্তৃত হবে। পাশাপাশি আনারস ও পাটশিল্প রপ্তানির বিশাল সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। দেশ গড়তে এবং বিশ কোটি মানুষকে একসাথে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

    জনসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল। অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। শেষপর্বে তারেক রহমান উপস্থিত জনতার সামনে আট আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।