চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnUGAN’-এর উদ্বোধন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং জবি আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’–এর ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষক সমিতির লাউঞ্জে (শহিদ সাজিদ ভবনের নিচতলায়) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এ সময় তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং প্ল্যাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করেন। উপাচার্য মহোদয় সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    জকসু’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার জয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে উঠবে এবং ক্যারিয়ার উন্নয়ন ও ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    অনুষ্ঠানে জকসু’র সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় জকসু’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করার লক্ষ্যে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগ্রহীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের ওয়েবসাইট jnugan.jnucsu.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnUGAN’-এর উদ্বোধন

    প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং জবি আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’–এর ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষক সমিতির লাউঞ্জে (শহিদ সাজিদ ভবনের নিচতলায়) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এ সময় তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং প্ল্যাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করেন। উপাচার্য মহোদয় সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    জকসু’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার জয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে উঠবে এবং ক্যারিয়ার উন্নয়ন ও ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    অনুষ্ঠানে জকসু’র সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় জকসু’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করার লক্ষ্যে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগ্রহীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের ওয়েবসাইট jnugan.jnucsu.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন