চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

দুর্নীতি বাজদের প্রত্যাখ্যান করেছে জনগণ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

দুর্নীতি বাজদের প্রত্যাখ্যান করেছে জনগণ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে খাড়কুট গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো.আতাউর রহমান সরকার বলেন, এবারের নির্বাচনে জনগণ দুর্নীতিমুক্ত ও সৎ ব্যক্তিকেই নির্বাচিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, তরুণদের জন্য বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ, বিভিন্ন কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি এবং আখাউড়া–কসবা জনপদকে উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

    তিনি আরও বলেন, নির্বাচিত হলে আখাউড়া–কসবায় নিয়মিত অফিস করা হবে এবং সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নির্বাচনের আগ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

    আতাউর রহমান সরকার বলেন, এবারের নির্বাচনে জনগণ চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে।

    বিরোধী দলের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে দাঁড়িপাল্লার পক্ষে গড়ে ওঠা এই গণজোয়ার কোনোভাবেই আটকানো যাবে না। জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীর সরকার ১১ দলীয় ঐক্যের মাধ্যমে গঠিত হবে। উঠান বৈঠকে খেলাফত মজলিস আখাউড়া উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আলম আতাউর রহমান সরকারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জয়-পরাজয় আল্লাহর হাতে; তবে বিজয় নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরও বলেন, প্রার্থী ও নেতাকর্মীদের ওপর পাথর নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা চালিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। এ ধরনের হামলা অব্যাহত থাকলে তারা আর চুপ থাকবে না। মো. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আখাউড়া উপজেলা সভাপতি ফখরুদ্দিন তাজি, কসবা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুন্সীজাদা বরকতুল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফ, কসবা উপজেলার ১ম নম্বর যুগ্ম সমন্বয়কারী তানভীর ইসলাম শাহীন, আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ফারহান সাকিব, খেলাফত মজলিস আখাউড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা রাইহান সিরাজী, তুলাইশিমুল কেন্দ্র পরিচালনা কমিটির পরিচালক তৌফিকুল ইসলাম জামিল মৃধা,কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হেবজু ভূইয়াসহ বিভিন্ন ছাত্রপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    দুর্নীতি বাজদের প্রত্যাখ্যান করেছে জনগণ

    প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে খাড়কুট গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো.আতাউর রহমান সরকার বলেন, এবারের নির্বাচনে জনগণ দুর্নীতিমুক্ত ও সৎ ব্যক্তিকেই নির্বাচিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, তরুণদের জন্য বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ, বিভিন্ন কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি এবং আখাউড়া–কসবা জনপদকে উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

    তিনি আরও বলেন, নির্বাচিত হলে আখাউড়া–কসবায় নিয়মিত অফিস করা হবে এবং সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নির্বাচনের আগ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

    আতাউর রহমান সরকার বলেন, এবারের নির্বাচনে জনগণ চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে।

    বিরোধী দলের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে দাঁড়িপাল্লার পক্ষে গড়ে ওঠা এই গণজোয়ার কোনোভাবেই আটকানো যাবে না। জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীর সরকার ১১ দলীয় ঐক্যের মাধ্যমে গঠিত হবে। উঠান বৈঠকে খেলাফত মজলিস আখাউড়া উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আলম আতাউর রহমান সরকারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জয়-পরাজয় আল্লাহর হাতে; তবে বিজয় নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি আরও বলেন, প্রার্থী ও নেতাকর্মীদের ওপর পাথর নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা চালিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। এ ধরনের হামলা অব্যাহত থাকলে তারা আর চুপ থাকবে না। মো. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আখাউড়া উপজেলা সভাপতি ফখরুদ্দিন তাজি, কসবা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুন্সীজাদা বরকতুল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফ, কসবা উপজেলার ১ম নম্বর যুগ্ম সমন্বয়কারী তানভীর ইসলাম শাহীন, আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ফারহান সাকিব, খেলাফত মজলিস আখাউড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা রাইহান সিরাজী, তুলাইশিমুল কেন্দ্র পরিচালনা কমিটির পরিচালক তৌফিকুল ইসলাম জামিল মৃধা,কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হেবজু ভূইয়াসহ বিভিন্ন ছাত্রপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।