চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

লতিফ সিদ্দিকীর মামলা খারিজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী

ইঞ্জিনিয়ার মো.লিয়াকত আলীর সংবাদ সম্মেলন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলা নির্বাচন কমিশন কর্তৃক খারিজ হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন একই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে তিনি কোনো মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেননি এবং এ সংক্রান্ত সব বৈধ কাগজপত্র ও প্রামাণ্য ডকুমেন্ট তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন অন্যায়ভাবে মামলাটি খারিজ করেছে এবং তার মতে মামলাটি এখনো চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত তা আমলে নেয়। আদালত নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে কমিশনের কাছে যথাযথ ব্যাখ্যা ও জবাব চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, আলোচিত মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী এটি সিনিয়র স্পেশাল জজ আদালত,নেত্রকোণায় দায়ের করা মামলা নং ০২/২০২৫, যা দুদক তদন্ত, নেত্রকোণা নং–০১-এর ভিত্তিতে দুদক সমন্বিত সজেকা ময়মনসিংহ থেকে করা হয় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিহাত উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব এখলাছ মন্ডল, যুগ্ন আহবায়ক ফজল মোল্লা, যুগ্ন আহবায়ক জুলহাস উদ্দিন, শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় নেতাকর্মীরা সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান এবং নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    লতিফ সিদ্দিকীর মামলা খারিজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী

    প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলা নির্বাচন কমিশন কর্তৃক খারিজ হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন একই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে তিনি কোনো মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেননি এবং এ সংক্রান্ত সব বৈধ কাগজপত্র ও প্রামাণ্য ডকুমেন্ট তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন অন্যায়ভাবে মামলাটি খারিজ করেছে এবং তার মতে মামলাটি এখনো চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত তা আমলে নেয়। আদালত নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে কমিশনের কাছে যথাযথ ব্যাখ্যা ও জবাব চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, আলোচিত মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী এটি সিনিয়র স্পেশাল জজ আদালত,নেত্রকোণায় দায়ের করা মামলা নং ০২/২০২৫, যা দুদক তদন্ত, নেত্রকোণা নং–০১-এর ভিত্তিতে দুদক সমন্বিত সজেকা ময়মনসিংহ থেকে করা হয় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কালিহাত উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল রাজ্জাক, সদস্য সচিব এখলাছ মন্ডল, যুগ্ন আহবায়ক ফজল মোল্লা, যুগ্ন আহবায়ক জুলহাস উদ্দিন, শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় নেতাকর্মীরা সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান এবং নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।