চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নেত্রকোনায় এমপিও শিক্ষক-সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পেশাগত দায়িত্ব উপেক্ষা করে সাংবাদিকতায় মগ্ন থাকার অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার একাধিক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে। সরকারি বিধিমালা তোয়াক্কা না করে এবং নির্ধারিত কর্মঘণ্টা ফাঁকি দিয়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলাম দীর্ঘদিন ধরে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    শুধু তিনি নন অভিযোগ উঠেছে মৌদাম সেসিপ (SESIP) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা যিনি দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। 

    এছাড়া রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী (ল্যাব অ্যাসিস্ট্যান্ট) এসএম ওয়াদুদ একটি বেসরকারি টেলিভিশন (এনটিভি) অনলাইনের প্রতিনিধি হিসেবে একাধিক উপজেলায় দায়িত্ব পালন করছেন।  

    অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংবাদ সংগ্রহের প্রয়োজনে এসব শিক্ষক ও কর্মচারীকে প্রায়ই কর্মস্থল ত্যাগ করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, যা সরকারি জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিপন্থী। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোনো লাভজনক পেশায় নিজেকে নিয়োজিত করতে পারেন না।

    ​এই অনিয়মের প্রতিকার চেয়ে নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, যেখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

    এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    সাগর আহমেদ জজ

    সাগর আহমেদ জজ

    নেত্রকোনা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ২১ মার্চ ২০২৬

    নেত্রকোনায় এমপিও শিক্ষক-সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

    প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    পেশাগত দায়িত্ব উপেক্ষা করে সাংবাদিকতায় মগ্ন থাকার অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার একাধিক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে। সরকারি বিধিমালা তোয়াক্কা না করে এবং নির্ধারিত কর্মঘণ্টা ফাঁকি দিয়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক মো. জায়েজুল ইসলাম দীর্ঘদিন ধরে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    শুধু তিনি নন অভিযোগ উঠেছে মৌদাম সেসিপ (SESIP) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা যিনি দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। 

    এছাড়া রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী (ল্যাব অ্যাসিস্ট্যান্ট) এসএম ওয়াদুদ একটি বেসরকারি টেলিভিশন (এনটিভি) অনলাইনের প্রতিনিধি হিসেবে একাধিক উপজেলায় দায়িত্ব পালন করছেন।  

    অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংবাদ সংগ্রহের প্রয়োজনে এসব শিক্ষক ও কর্মচারীকে প্রায়ই কর্মস্থল ত্যাগ করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, যা সরকারি জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিপন্থী। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোনো লাভজনক পেশায় নিজেকে নিয়োজিত করতে পারেন না।

    ​এই অনিয়মের প্রতিকার চেয়ে নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে, যেখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

    এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।