চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

গণতন্ত্রের অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা: জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোট

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের নিবন্ধিত বন্দিদের মধ্যে এ পর্যন্ত ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা কারাগারের মোট ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত তাদের মধ্যে ৪৫ জন সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

    মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন জানান, ডাক বিভাগের মাধ্যমে কারাগারে মোট ৪৮টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪৫টি ব্যালট ব্যবহার করে বন্দিরা ভোট দিয়েছেন।

    তিনি আরও জানান, অবশিষ্ট তিনজন ভোটারের মধ্যে দুইজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজন অন্য কারাগারে বদলি হয়েছেন। বিধি অনুযায়ী এসব ব্যালট ফেরত পাঠানো হবে। এছাড়া বর্তমানে আরও চারটি পোস্টাল ব্যালট প্রক্রিয়াধীন রয়েছে।

    কারা কর্তৃপক্ষ দাবি করেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বন্দিদের ভোটদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের প্রতি দেশি ও প্রবাসী ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।

    জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

    নির্বাচন সংশ্লিষ্টদের মতে, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    আল আমিন

    আল আমিন

    জয়পুরহাট প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ২২ মার্চ ২০২৬

    গণতন্ত্রের অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা: জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোট

    প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের নিবন্ধিত বন্দিদের মধ্যে এ পর্যন্ত ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা কারাগারের মোট ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত তাদের মধ্যে ৪৫ জন সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

    মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন জানান, ডাক বিভাগের মাধ্যমে কারাগারে মোট ৪৮টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪৫টি ব্যালট ব্যবহার করে বন্দিরা ভোট দিয়েছেন।

    তিনি আরও জানান, অবশিষ্ট তিনজন ভোটারের মধ্যে দুইজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজন অন্য কারাগারে বদলি হয়েছেন। বিধি অনুযায়ী এসব ব্যালট ফেরত পাঠানো হবে। এছাড়া বর্তমানে আরও চারটি পোস্টাল ব্যালট প্রক্রিয়াধীন রয়েছে।

    কারা কর্তৃপক্ষ দাবি করেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বন্দিদের ভোটদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের প্রতি দেশি ও প্রবাসী ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।

    জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

    নির্বাচন সংশ্লিষ্টদের মতে, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।