চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

গণতন্ত্রের নতুন পরিবেশ নষ্টের চেষ্টা করছে একটি দল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, আমাদের দেশে গণতন্ত্রের যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, একটি দল সেই পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা চায় না বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এজন্য দেশি-বিদেশি চক্রান্তও চলছে। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, গত ১৫ বছর আমরা কথা বলতে পারিনি, সমালোচনার সুযোগ পাইনি। মামলা, দুর্নীতি ও মাদকের বিস্তারে কসবা-আখাউড়ার সামাজিক কাঠামো ধ্বংস করা হয়েছে। এই দীর্ঘ সময়ে এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বরাদ্দের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ কারণেই তাদের দলের প্রায় তিনশ’ সাবেক এমপি এখন পলাতক।

    মুশফিকুর রহমান আরও বলেন, একটি দল নির্বাচন সুষ্ঠু হবে না, এই অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা আগেই অভিযোগ তৈরি করে রেখেছে। সংসদে পর্যাপ্ত আসন না পেলে তারা বলবে প্রশাসন তাদের অভিযোগ আমলে নেয়নি। অথচ বাস্তবতা হলো, প্রশাসনের অনেক সদস্য বিএনপির সমর্থক।

    তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা একটি সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে যাচ্ছি। ১৫ বছর পর এই নির্বাচন হবে জনগণের জন্য আনন্দের নির্বাচন। সবাই ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

    খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইকলিল আযম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক খাড়েরা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান।

    এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

    গণতন্ত্রের নতুন পরিবেশ নষ্টের চেষ্টা করছে একটি দল

    প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, আমাদের দেশে গণতন্ত্রের যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, একটি দল সেই পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা চায় না বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এজন্য দেশি-বিদেশি চক্রান্তও চলছে। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, গত ১৫ বছর আমরা কথা বলতে পারিনি, সমালোচনার সুযোগ পাইনি। মামলা, দুর্নীতি ও মাদকের বিস্তারে কসবা-আখাউড়ার সামাজিক কাঠামো ধ্বংস করা হয়েছে। এই দীর্ঘ সময়ে এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বরাদ্দের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ কারণেই তাদের দলের প্রায় তিনশ’ সাবেক এমপি এখন পলাতক।

    মুশফিকুর রহমান আরও বলেন, একটি দল নির্বাচন সুষ্ঠু হবে না, এই অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা আগেই অভিযোগ তৈরি করে রেখেছে। সংসদে পর্যাপ্ত আসন না পেলে তারা বলবে প্রশাসন তাদের অভিযোগ আমলে নেয়নি। অথচ বাস্তবতা হলো, প্রশাসনের অনেক সদস্য বিএনপির সমর্থক।

    তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা একটি সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে যাচ্ছি। ১৫ বছর পর এই নির্বাচন হবে জনগণের জন্য আনন্দের নির্বাচন। সবাই ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

    খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইকলিল আযম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক খাড়েরা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান।

    এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন