চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিরাপত্তা জোরদার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেতৃত্বে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় চেকপোস্ট স্থাপন এবং টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাইসহ সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

    পুলিশ সূত্র জানায়, নির্বাচনে নাশকতা সৃষ্টি, সহিংসতা, অবৈধ অস্ত্র বহন, মাদক পরিবহনসহ যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা কঠোর হাতে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

    জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম নজরে এলে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ২২ মার্চ ২০২৬

    ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন নিরাপত্তা জোরদার

    প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেতৃত্বে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় চেকপোস্ট স্থাপন এবং টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাইসহ সার্বিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

    পুলিশ সূত্র জানায়, নির্বাচনে নাশকতা সৃষ্টি, সহিংসতা, অবৈধ অস্ত্র বহন, মাদক পরিবহনসহ যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা কঠোর হাতে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

    জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম নজরে এলে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।