চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ইলেকশনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও ৫ আগস্ট

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত তিনটি ইলেকশনে পুলিশ, প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে, যার ফল হিসেবে ৫ আগস্ট হয়েছে। তবে প্রশাসনের অনেকেই চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ইলেকশনের মাধ্যমে দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু লোভী লোক এখনো আগের মতো আচরণ করছে।

    তিনি বলেন, এই নির্বাচন চব্বিশের শহিদ আর আহতদের ঋণ। খুন, নিপীড়নের জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের জন্য বহু রক্ত ঝরেছে। অনেক স্ত্রী স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে। তাই আগামী নির্বাচন প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি ৫ আগস্ট হবে।

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে ভোট চোরদের হাত থেকে তুলে দেওয়া হবে, নাকি জনগণের হাতে দেওয়া হবে—সেই সিদ্ধান্ত প্রশাসনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১-দফা দাবি সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, গত দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকা এখন ইলেকশনে আনা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে আমরা জনগণের ওপর বিশ্বাস রাখতে চাই। তারা ১১ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। মানুষ চাঁদাবাজ ও টেন্ডারবাজিতে অতিষ্ঠ। তাই ১১-দফার ভোটই একমাত্র বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

    তিনি বলেন, সে ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে, তারা টাকার কাছে গোলামী স্বীকার করবে, নাকি সঠিক ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য মালিক হবে।

    এ সময় মিডিয়ার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম, সারা মিডিয়া, সব জায়গায় একটি দলের শুধু বন্দনা-প্রশংসা, শুধুমাত্র বিএনপির জন্য। মিডিয়া খবরের মাধ্যমে মাধ্যমে বিএনপির প্রচারণা চালাচ্ছে। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লাল কার্ড দেখাবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ২৩ মার্চ ২০২৬

    ইলেকশনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও ৫ আগস্ট

    প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত তিনটি ইলেকশনে পুলিশ, প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে, যার ফল হিসেবে ৫ আগস্ট হয়েছে। তবে প্রশাসনের অনেকেই চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ইলেকশনের মাধ্যমে দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু লোভী লোক এখনো আগের মতো আচরণ করছে।

    তিনি বলেন, এই নির্বাচন চব্বিশের শহিদ আর আহতদের ঋণ। খুন, নিপীড়নের জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের জন্য বহু রক্ত ঝরেছে। অনেক স্ত্রী স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে। তাই আগামী নির্বাচন প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি ৫ আগস্ট হবে।

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে ভোট চোরদের হাত থেকে তুলে দেওয়া হবে, নাকি জনগণের হাতে দেওয়া হবে—সেই সিদ্ধান্ত প্রশাসনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১-দফা দাবি সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, গত দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকা এখন ইলেকশনে আনা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে আমরা জনগণের ওপর বিশ্বাস রাখতে চাই। তারা ১১ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। মানুষ চাঁদাবাজ ও টেন্ডারবাজিতে অতিষ্ঠ। তাই ১১-দফার ভোটই একমাত্র বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

    তিনি বলেন, সে ক্ষেত্রে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে, তারা টাকার কাছে গোলামী স্বীকার করবে, নাকি সঠিক ভোটাধিকার প্রয়োগ করে পাঁচ বছরের জন্য মালিক হবে।

    এ সময় মিডিয়ার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম, সারা মিডিয়া, সব জায়গায় একটি দলের শুধু বন্দনা-প্রশংসা, শুধুমাত্র বিএনপির জন্য। মিডিয়া খবরের মাধ্যমে মাধ্যমে বিএনপির প্রচারণা চালাচ্ছে। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লাল কার্ড দেখাবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।