চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে বৃক্ষরোপণ কর্মসূচী

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় সাদুর ধাম ও এর পার্শ্ববর্তী এলাকায় নয়নতারা, গন্ধরাজ, গোলাপসহ বিভিন্ন প্রজাতির পাতা বাহার ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন, কেন্দ্রীয় সাধু পরিষদের আসন প্রতি সাধু মোকাদ্দেস আলী মোকা, সিনিয়র সাংবাদিক ডা. গৌরাঙ্গ বিশ্বাস, রাবেয়া রাহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সদস্য সাংবাদিক মহসিন হাবিব সবুজ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাধু সংঘের সদস্য ওমর ফারুক, সাধু আব্দুর রহিম, সাধু আবুসাইদ ফকিরসহ আরও অনেকে।

    বৃক্ষরোপণ শেষে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গভীর। পরিবেশ রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ জীবন নিশ্চিত করা।

    সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন,“আমরা চাই আমাদের কালিহাতী হোক সবুজে ঘেরা, নির্মল বাতাসের উপজেলা। প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।

    পরিবেশ রক্ষায় এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রশংসা করেছেন।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

    কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় সাদুর ধাম ও এর পার্শ্ববর্তী এলাকায় নয়নতারা, গন্ধরাজ, গোলাপসহ বিভিন্ন প্রজাতির পাতা বাহার ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন, কেন্দ্রীয় সাধু পরিষদের আসন প্রতি সাধু মোকাদ্দেস আলী মোকা, সিনিয়র সাংবাদিক ডা. গৌরাঙ্গ বিশ্বাস, রাবেয়া রাহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সদস্য সাংবাদিক মহসিন হাবিব সবুজ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাধু সংঘের সদস্য ওমর ফারুক, সাধু আব্দুর রহিম, সাধু আবুসাইদ ফকিরসহ আরও অনেকে।

    বৃক্ষরোপণ শেষে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গভীর। পরিবেশ রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ জীবন নিশ্চিত করা।

    সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন,“আমরা চাই আমাদের কালিহাতী হোক সবুজে ঘেরা, নির্মল বাতাসের উপজেলা। প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।

    পরিবেশ রক্ষায় এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রশংসা করেছেন।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।