চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের শোকজ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে একযোগে শোকজ করা হয়েছে。

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত শোকজ নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

    শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কসবা স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন

    শোকজ নোটিশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে জনসভা ও প্রচারণায় অংশ নেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়।

    কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করা হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নির্বাচন কমিশনের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

    তিনি আরও জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : ব্রাহ্মণবাড়িয়া

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    বুধবার, ২৫ মার্চ ২০২৬

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের শোকজ

    প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে একযোগে শোকজ করা হয়েছে。

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত শোকজ নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

    শোকজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কসবা স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন

    শোকজ নোটিশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে জনসভা ও প্রচারণায় অংশ নেন। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়।

    কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করা হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নির্বাচন কমিশনের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

    তিনি আরও জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।