চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীর এলেঙ্গায় জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর বিশাল গণমিছিল

টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো.লিয়াকত আরীর বিশাল মিছিল

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর নেতৃত্বে এলেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। 

    রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এলেঙ্গার সামওয়ান গেট থেকে শুরু হওয়া এই মিছিলটি নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয়। মিছিলটি এলেঙ্গা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সামওয়ান গেটে এসে শেষ হয়। 

    পুরো এলাকা জুড়ে দলীয় স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়, যা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিছিলে আলাদা মাত্রা যোগ করে। 

    বক্তব্য দিতে গিয়ে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর প্রধান শক্তি। তিনি কালিহাতীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জনগণের ভোট ও দোয়া কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

    এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই লিয়াকত আলীর পক্ষে জনসমর্থন বাড়ছে বলে তারা আশাবাদী।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

    কালিহাতীর এলেঙ্গায় জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর বিশাল গণমিছিল

    প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর নেতৃত্বে এলেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। 

    রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এলেঙ্গার সামওয়ান গেট থেকে শুরু হওয়া এই মিছিলটি নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয়। মিছিলটি এলেঙ্গা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সামওয়ান গেটে এসে শেষ হয়। 

    পুরো এলাকা জুড়ে দলীয় স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়, যা নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিছিলে আলাদা মাত্রা যোগ করে। 

    বক্তব্য দিতে গিয়ে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর প্রধান শক্তি। তিনি কালিহাতীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জনগণের ভোট ও দোয়া কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

    এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই লিয়াকত আলীর পক্ষে জনসমর্থন বাড়ছে বলে তারা আশাবাদী।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।