চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে নির্বাচনী নিরাপত্তায় যৌথ বাহিনীর মহড়া

কালিহাতীতে যৌথবাহিনীর মহড়া

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে  মহড়াটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়।

    মহড়ার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর বদরুল হুদা আকরাম। এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    কর্মসূচির অংশ হিসেবে যৌথ বাহিনী সশস্ত্র টহল, নিরাপত্তা প্রদর্শন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এতে নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তাদের প্রস্তুতির বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়।

    যৌথ বাহিনীর পক্ষে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার সুযোগ দেওয়া হবে না।

    তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

    কালিহাতীতে নির্বাচনী নিরাপত্তায় যৌথ বাহিনীর মহড়া

    প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে  মহড়াটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়।

    মহড়ার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর বদরুল হুদা আকরাম। এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    কর্মসূচির অংশ হিসেবে যৌথ বাহিনী সশস্ত্র টহল, নিরাপত্তা প্রদর্শন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এতে নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তাদের প্রস্তুতির বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়।

    যৌথ বাহিনীর পক্ষে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার সুযোগ দেওয়া হবে না।

    তিনি আরও জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।