চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বিএনপি প্রার্থী মো.লুৎফর রহমান বিজয়ী

কালিহাতী আসনে বিএনপি প্রার্থী মো.লুৎফর রহমান বিজয়ী

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. লুৎফর রহমান। ভোট গণনা শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীকে বড় ব্যবধানে পরাজিত করেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতেই উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. লুৎফর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৩ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬১ হাজার ৯০০ ভোট। এতে প্রায় ৪২ হাজার ৩ শত ৪৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

    ভোটগ্রহণের দিন সকাল থেকেই কালিহাতী উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

    ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে জেলার সার্বিক ফলাফলেও বিএনপি শক্ত অবস্থান ধরে রেখেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

    টাঙ্গাইল ৪ কালিহাতী আসনে বিএনপি প্রার্থী মো.লুৎফর রহমান বিজয়ী

    প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. লুৎফর রহমান। ভোট গণনা শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীকে বড় ব্যবধানে পরাজিত করেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতেই উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. লুৎফর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৩ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬১ হাজার ৯০০ ভোট। এতে প্রায় ৪২ হাজার ৩ শত ৪৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

    ভোটগ্রহণের দিন সকাল থেকেই কালিহাতী উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

    ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে জেলার সার্বিক ফলাফলেও বিএনপি শক্ত অবস্থান ধরে রেখেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।