চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ। বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কার্যালয় প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।

    প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।” তিনি বিজয়ী এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার ফসল।

    সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যরা হলেন—

    আব্দুল গফুর (কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা),মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩, সদর),মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী),মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১, সদর),মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২, গাংনী),অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১),অ্যাড. রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২),অধ্যাপক আলী আজম মো.আকর (ঝিনাইদহ-২),অধ্যাপক মতিয়ার বহুমান (ঝিনাইদহ-৩),আবু তালেব (ঝিনাইদহ-৪),অ্যাড. আতাউর রহমান বাচ্চু (নড়াইল-2),মাওলানা আজিজুর রহমান (যশোর-১),ডা. মসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২),অধ্যাপক গোলাম রসূল (যশোর-৪),অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫),অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)।এছাড়াও অনুষ্ঠানে অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান,অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন,মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র আয়োজনটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

    যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

    প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ। বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কার্যালয় প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ।

    প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।” তিনি বিজয়ী এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয় এবং সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার ফসল।

    সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যরা হলেন—

    আব্দুল গফুর (কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা),মুফতী আমীর হামজা (কুষ্টিয়া-৩, সদর),মাওলানা আফজাল হোসেন (কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী),মাওলানা তাজ উদ্দীন খান (মেহেরপুর-১, সদর),মাওলানা নাজমল হুদা (মেহেরপুর-২, গাংনী),অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১),অ্যাড. রুহুল আমীন (চুয়াডাঙ্গা-২),অধ্যাপক আলী আজম মো.আকর (ঝিনাইদহ-২),অধ্যাপক মতিয়ার বহুমান (ঝিনাইদহ-৩),আবু তালেব (ঝিনাইদহ-৪),অ্যাড. আতাউর রহমান বাচ্চু (নড়াইল-2),মাওলানা আজিজুর রহমান (যশোর-১),ডা. মসলেহ উদ্দিন ফরিদ (যশোর-২),অধ্যাপক গোলাম রসূল (যশোর-৪),অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫),অধ্যাপক মুক্তার আলী (যশোর-৬)।এছাড়াও অনুষ্ঠানে অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান,অঞ্চল টিম সদস্য আলী মহসিন, আব্দুল মতিন,মাওলানা আশেক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র আয়োজনটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    LIVE TV
    Watch Live
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন