চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

আখাউড়া রেলজংশনে চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    আখাউড়া রেলজংশনে সংঘটিত দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ

    পুলিশ জানায়, রেলওয়ে সম্পদের নিরাপত্তা, যাত্রী ও প্ল্যাটফর্মের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ৮টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে থানা-এর অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

    অভিযানকালে আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ওয়াশফিড এলাকা থেকে দেবগ্রাম (মাস্টারপাড়া) এলাকার কুখ্যাত ও চিহ্নিত ছিনতাইকারী মোঃ সোহান (২০)-কে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও লুণ্ঠিত ৫০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

    পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহান তার সহযোগীদের নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ৫টার সময় আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী মোঃ জসিম উদ্দিন (২৬)-কে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সহযোগী পলাতক ছিনতাইকারী উদয় মিয়া ভুক্তভোগীর হাতে থাকা একটি রেডমি-১৩ প্রো প্লাস স্মার্টফোন (মূল্য প্রায় ৩২ হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়।

    উক্ত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর থেকেই আখাউড়া রেলওয়ে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ায়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোঃ সোহানের বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : আখাউড়া রেলজংশন

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

    আখাউড়া রেলজংশনে চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ

    প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    আখাউড়া রেলজংশনে সংঘটিত দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ

    পুলিশ জানায়, রেলওয়ে সম্পদের নিরাপত্তা, যাত্রী ও প্ল্যাটফর্মের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ৮টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে থানা-এর অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

    অভিযানকালে আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ওয়াশফিড এলাকা থেকে দেবগ্রাম (মাস্টারপাড়া) এলাকার কুখ্যাত ও চিহ্নিত ছিনতাইকারী মোঃ সোহান (২০)-কে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও লুণ্ঠিত ৫০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

    পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহান তার সহযোগীদের নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ৫টার সময় আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী মোঃ জসিম উদ্দিন (২৬)-কে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সহযোগী পলাতক ছিনতাইকারী উদয় মিয়া ভুক্তভোগীর হাতে থাকা একটি রেডমি-১৩ প্রো প্লাস স্মার্টফোন (মূল্য প্রায় ৩২ হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়।

    উক্ত ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর থেকেই আখাউড়া রেলওয়ে পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ায়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোঃ সোহানের বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।