চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সন্ধ্যা, প্রিয় পাঠক!

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কালিহাতীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

    এরপর কালিহাতী উপজেলা প্রশাসন ও কালিহাতী থানা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

    শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। নীরবতা, শোক আর ভালোবাসায় ভরা সেই ক্ষণে উপস্থিত সবার চোখে-মুখে ছিল ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা।

    শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

    কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি ) রাত ১২টা ১ মিনিটে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

    এরপর কালিহাতী উপজেলা প্রশাসন ও কালিহাতী থানা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

    শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। নীরবতা, শোক আর ভালোবাসায় ভরা সেই ক্ষণে উপস্থিত সবার চোখে-মুখে ছিল ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা।

    শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।