চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

ঝাড়ু হাতে এমপি ফজলুর রহমান সাইদ: জয়পুরহাটে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

     জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই।”

    জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, জেলার সব সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করাই তাদের লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এসব সমস্যা সমাধান সম্ভব হবে।

    শহর শাখার জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান জানান, সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যুক্ত হন।

    স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।”

    পথচারী আরিফুল ইসলামও বলেন, “মাননীয় এমপির এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

    স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে না; বরং সামাজিক সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : জয়পুরহাট

    মোঃ আল আমিন

    মোঃ আল আমিন

    প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ১১ এপ্রিল ২০২৬

    ঝাড়ু হাতে এমপি ফজলুর রহমান সাইদ: জয়পুরহাটে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি

    প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

     জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই।”

    জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, জেলার সব সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করাই তাদের লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এসব সমস্যা সমাধান সম্ভব হবে।

    শহর শাখার জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান জানান, সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যুক্ত হন।

    স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।”

    পথচারী আরিফুল ইসলামও বলেন, “মাননীয় এমপির এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

    স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে না; বরং সামাজিক সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।