গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা পটুয়াখালী জেলায় দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় প্রতিবছরের ন্যায় আ বছরো বিভিন্ন গ্রেডের ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েন জেলায় শীর্ষে রয়েছে।
জানা গেছে, বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৮ম ও ইবতেদায়ী ৫ ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পটুয়াখালী জেলার গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসায় ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ ১২ জন মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়াও দাখিল অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে গলাচিপা নুতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারে তার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত থাকবে। এ সময় তিনি এমন ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন