চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ রাত্রি, প্রিয় পাঠক!

উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বুধবার সকাল ১১টার দিকে ইউনিয়নের মীরা বাড়ি প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি।

    সংগঠনের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিড়া, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মাহে রমজানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    বিতরণ কার্যক্রমে সংগঠনের সভাপতি তানজিল মীর ও সাধারণ সম্পাদক নাঈম দফাদারের নেতৃত্বে সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মহিববুল্লা, কোষাধ্যক্ষ কাওসার সিকদার, প্রচার সম্পাদক জাকারিয়া মীর, সহ-সভাপতি নোমান, হারুন মীর, হাকিম মুসুল্লি, ইদ্রিস, মহসিন, কামাল মীর, রেজাউল করিম, মামুন সিকদার, রুহুল আমিন, নাদিম, আলিফ ও তামিম মীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সভাপতি তানজিল মীর বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

    উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    পবিত্র মাহে রমজান উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বুধবার সকাল ১১টার দিকে ইউনিয়নের মীরা বাড়ি প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি।

    সংগঠনের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে খেজুর, ছোলা, চিনি, চিড়া, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মাহে রমজানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    বিতরণ কার্যক্রমে সংগঠনের সভাপতি তানজিল মীর ও সাধারণ সম্পাদক নাঈম দফাদারের নেতৃত্বে সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মহিববুল্লা, কোষাধ্যক্ষ কাওসার সিকদার, প্রচার সম্পাদক জাকারিয়া মীর, সহ-সভাপতি নোমান, হারুন মীর, হাকিম মুসুল্লি, ইদ্রিস, মহসিন, কামাল মীর, রেজাউল করিম, মামুন সিকদার, রুহুল আমিন, নাদিম, আলিফ ও তামিম মীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সভাপতি তানজিল মীর বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    Install App

    দ্রুত খবর পড়তে অ্যাপটি ইন্সটল করুন