চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবা জমি বিরোধে নৃশংস হত্যা, অভিযুক্ত ভাতিজারা পলাতক

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পৌর এলাকা আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

    নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের তার ভাই রেজাউল করিম মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।

    নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমি নিয়ে তাদের সঙ্গে চাচাচাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধমামলা চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষ তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে তিনি জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাচি দিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুমিল্লায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    স্থানীয় সাবেক পৌর কমিশনার মো. আবু সায়িদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

    এ বিষয়ে কসবা থানাঅফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : হত্যা

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, কসবা উপজেলা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

    কসবা জমি বিরোধে নৃশংস হত্যা, অভিযুক্ত ভাতিজারা পলাতক

    প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

    featured Image

    কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পৌর এলাকা আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।

    নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের তার ভাই রেজাউল করিম মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)।

    নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমি নিয়ে তাদের সঙ্গে চাচাচাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধমামলা চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষ তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে তিনি জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাচি দিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রতন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুমিল্লায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

    স্থানীয় সাবেক পৌর কমিশনার মো. আবু সায়িদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

    এ বিষয়ে কসবা থানাঅফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।