গতকাল বৃহস্পতিবার সকালে (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যে মুশফিকুর রহমানের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারদের মতবিনিময় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুশফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, কসবা ও আখাউড়া উপজেলায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদকসেবী বা মাদক ব্যবসায়ী যদি তার আপনজনও হন, তবুও কোনো ছাড় দেওয়া হবে না। আইনের কাছে সবাই সমান এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষক সাংবাদিক সহ এলকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন