চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

আমতলীতে পাচারকারীদের হাত থেকে ৬টি বিলুপ্তপ্রায় মেছো বিড়াল উদ্ধার

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    বরগুনার আমতলী উপজেলায় পাচারকারীদের হাত থেকে বিলুপ্তপ্রায় ৬টি মেছো বিড়াল (ফিশিং ক্যাট) উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বন্য প্রাণী গুলোর মধ্যে প্রাপ্তবয়স্ক মেছো বিড়াল এক জোড়া এবং চারটি ছানা রয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশবাদী ও বনকর্মী টি এম রেদওয়ান বায়েজীদ জানতে পারেন যে, একটি পাচারকারী চক্র তালতলী উপজেলার টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে ফাঁদ পেতে ৬টি মেছো বিড়াল ধরে আমতলী মানিকঝুড়ি বাসস্ট্যান্ড হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

    উক্ত ঘটনার সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দূরে অবস্থান করায় বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা সম্পন্ন টি এম রেদওয়ান বায়েজীদ কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে খাঁচাবন্দি অবস্থায় প্রাপ্তবয়স্ক   

    এক জোড়া মেছো বিড়াল এবং চারটি ছানা উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় পাচারকারী চক্রের কয়েকজন সদস্য রেদওয়ান বায়েজীদের ওপর লাঠি দিয়ে হামলা চালিয়ে অভিযুক্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে  আমতলীর রাসূলপুর স্ট্যান্ড সংলগ্ন প্রাকৃতিক বন ও জলাভূমি এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা মেছো বিড়াল প্রাপ্তবয়স্ক এক জোড়া ও চারটি ছানাকে অবমুক্ত করা হয়। উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ জাহিদুর রহমান মিয়া

     জানান, মেছো বিড়াল একটি বিপন্ন বন্যপ্রাণী, যা সাধারণত নদী, খাল, বিল ও জলাভূমি এলাকায় বসবাস করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ শিকার ও হত্যার কারণে প্রজাতিটি বর্তমানে হুমকির মুখে রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার, আটক বা পাচার দণ্ডনীয় অপরাধ।

    পরিবেশবিদ টি এম রেদওয়ান বায়েজীদ বলেন, “বন ও বন্যপ্রাণী আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো এবং বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে অভিযান অব্যাহত রাখতে হবে।”

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    নিজস্ব প্রতিবেদক

    নিজস্ব প্রতিবেদক

    প্রতিবেদক, চ্যানেল এ

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    শনিবার, ০৭ মার্চ ২০২৬

    আমতলীতে পাচারকারীদের হাত থেকে ৬টি বিলুপ্তপ্রায় মেছো বিড়াল উদ্ধার

    প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

    featured Image

    বরগুনার আমতলী উপজেলায় পাচারকারীদের হাত থেকে বিলুপ্তপ্রায় ৬টি মেছো বিড়াল (ফিশিং ক্যাট) উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বন্য প্রাণী গুলোর মধ্যে প্রাপ্তবয়স্ক মেছো বিড়াল এক জোড়া এবং চারটি ছানা রয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশবাদী ও বনকর্মী টি এম রেদওয়ান বায়েজীদ জানতে পারেন যে, একটি পাচারকারী চক্র তালতলী উপজেলার টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে ফাঁদ পেতে ৬টি মেছো বিড়াল ধরে আমতলী মানিকঝুড়ি বাসস্ট্যান্ড হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

    উক্ত ঘটনার সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দূরে অবস্থান করায় বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা সম্পন্ন টি এম রেদওয়ান বায়েজীদ কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে খাঁচাবন্দি অবস্থায় প্রাপ্তবয়স্ক   

    এক জোড়া মেছো বিড়াল এবং চারটি ছানা উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় পাচারকারী চক্রের কয়েকজন সদস্য রেদওয়ান বায়েজীদের ওপর লাঠি দিয়ে হামলা চালিয়ে অভিযুক্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। পরবর্তীতে  আমতলীর রাসূলপুর স্ট্যান্ড সংলগ্ন প্রাকৃতিক বন ও জলাভূমি এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করা মেছো বিড়াল প্রাপ্তবয়স্ক এক জোড়া ও চারটি ছানাকে অবমুক্ত করা হয়। উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী কর্মকর্তা (ডিএফও) ড. মোঃ জাহিদুর রহমান মিয়া

     জানান, মেছো বিড়াল একটি বিপন্ন বন্যপ্রাণী, যা সাধারণত নদী, খাল, বিল ও জলাভূমি এলাকায় বসবাস করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ শিকার ও হত্যার কারণে প্রজাতিটি বর্তমানে হুমকির মুখে রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার, আটক বা পাচার দণ্ডনীয় অপরাধ।

    পরিবেশবিদ টি এম রেদওয়ান বায়েজীদ বলেন, “বন ও বন্যপ্রাণী আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানো এবং বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে অভিযান অব্যাহত রাখতে হবে।”

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।