চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’ শেষ হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    দুর্গাপুরে বৃহৎ পরিসরে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়।

    এ সময় প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কোরআন তেলাওয়াতে সেরা ১০ জন, হামদে সেরা ৫ জন, নাতে সেরা ৫ জন এবং আজানে সেরা ৫ জন প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ, আমন্ত্রিত মেহমান আল্লামা জিয়া উদ্দিন (দা.বা.), প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা তেরীবাজার জামে মসজিদ খতিব মাওলানা আব্দুর রব ও ইন্তেজামিয়া কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবুদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য আলেম-ওলামা ও এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি হুমায়ুন কবীর, মুফতি এনায়েত উল্লাহ ও মুফতি শিব্বীর আহমেদ আকন্দ।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    আল আমিন হাওলাদার

    আল আমিন হাওলাদার

    নেত্রকোনা প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ০৮ মার্চ ২০২৬

    নেত্রকোনা দুর্গাপুরে তিনদিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান

    প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

    featured Image

    নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’ শেষ হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী এ আয়োজন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি আরও বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    দুর্গাপুরে বৃহৎ পরিসরে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানানো হয়।

    এ সময় প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কোরআন তেলাওয়াতে সেরা ১০ জন, হামদে সেরা ৫ জন, নাতে সেরা ৫ জন এবং আজানে সেরা ৫ জন প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ, আমন্ত্রিত মেহমান আল্লামা জিয়া উদ্দিন (দা.বা.), প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা তেরীবাজার জামে মসজিদ খতিব মাওলানা আব্দুর রব ও ইন্তেজামিয়া কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবুদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য আলেম-ওলামা ও এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি হুমায়ুন কবীর, মুফতি এনায়েত উল্লাহ ও মুফতি শিব্বীর আহমেদ আকন্দ।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।