চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সামাজিক উন্নয়ন ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আশার আলো দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি'। ২০২০ সালে যাত্রার পর থেকেই সংগঠনটি স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    ​প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ থেকে অন্ধকার দূর করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বিরোধী প্রচারণায় সংগঠনটি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে তারা।

    কেবল প্রচারণায় সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় তরুণদের মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং ডিজিটাল যুগে সক্ষম করে তুলতে কম্পিউটার ট্রেনিংয়ের নিয়মিত ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার অনেক বেকার যুবক এখন আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছেন।

    বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও গৃহস্থালী সামগ্রী বিতরণসহ প্রতি বছর শীতবূর্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া সমাজের সম্মানিত কিন্তু সংকটাপন্ন ব্যক্তি এবং অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হচ্ছে।

    সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, "আমাদের মূল লক্ষ্য একটি দক্ষ ও অপরাধমুক্ত যুব সমাজ গড়ে তোলা। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূল করতে এবং তরুণদের স্বাবলম্বী করতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

    এলাকাবাসীর মতে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির এই ধরনের বহুমুখী ও নিঃস্বার্থ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    সাগর আহমেদ জজ

    সাগর আহমেদ জজ

    নেত্রকোনা, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    রোববার, ০৮ মার্চ ২০২৬

    নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

    প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

    featured Image

    নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সামাজিক উন্নয়ন ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আশার আলো দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি'। ২০২০ সালে যাত্রার পর থেকেই সংগঠনটি স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    ​প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ থেকে অন্ধকার দূর করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বিরোধী প্রচারণায় সংগঠনটি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে তারা।

    কেবল প্রচারণায় সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় তরুণদের মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং ডিজিটাল যুগে সক্ষম করে তুলতে কম্পিউটার ট্রেনিংয়ের নিয়মিত ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার অনেক বেকার যুবক এখন আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছেন।

    বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও গৃহস্থালী সামগ্রী বিতরণসহ প্রতি বছর শীতবূর্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া সমাজের সম্মানিত কিন্তু সংকটাপন্ন ব্যক্তি এবং অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হচ্ছে।

    সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, "আমাদের মূল লক্ষ্য একটি দক্ষ ও অপরাধমুক্ত যুব সমাজ গড়ে তোলা। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূল করতে এবং তরুণদের স্বাবলম্বী করতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

    এলাকাবাসীর মতে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির এই ধরনের বহুমুখী ও নিঃস্বার্থ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।