চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কসবায় বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) একজন সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। ঘটনার পর স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছে থাকা গ্রাম পুলিশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্যান্য সদস্য ঘটনাস্থলে এসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা বন্দুক মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন, তবে পরে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

    বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য বহনের সময় ধাওয়া করতে গিয়ে একজন চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনায় গ্রামবাসী হামলা চালায়। বন্দুক প্রস্তুত রাখা হয়েছিল কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, গুলি করার জন্য নয়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now

    বিষয় : বিজিবি

    মোঃ শরীফুল ইসলাম

    মোঃ শরীফুল ইসলাম

    ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

    কসবায় বিজিবি সদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের

    প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

    featured Image

    ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রমের সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) একজন সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। ঘটনার পর স্থানীয় গ্রামবাসী বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছে থাকা গ্রাম পুলিশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্যান্য সদস্য ঘটনাস্থলে এসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা বন্দুক মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন, তবে পরে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

    বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য বহনের সময় ধাওয়া করতে গিয়ে একজন চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনায় গ্রামবাসী হামলা চালায়। বন্দুক প্রস্তুত রাখা হয়েছিল কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, গুলি করার জন্য নয়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।