চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ সকাল, প্রিয় পাঠক!

কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

    রবিবার (৮ মার্চ) কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, সুলতানা রাজিয়া লাভনী, লিলি আক্তারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, নারী অধিকার নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের এই কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক
    খবরটি রেটিং দিন
    গড় রেটিং: 4.8/5 (142 ভোট)
    Google News

    গুগল নিউজে ফলো করুন

    সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

    Follow

    হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হোন

    খবরের সব আপডেট সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে যুক্ত থাকুন

    Join Now
    শুভ্র মজুমদার

    শুভ্র মজুমদার

    কালিহাতী উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

    তিনি নিয়মিত রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

    আপনার মতামত লিখুন

    Loading...

    পরবর্তী সংবাদ লোড হচ্ছে...

    চ্যানেল এ

    মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

    কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

    featured Image

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

    রবিবার (৮ মার্চ) কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, সুলতানা রাজিয়া লাভনী, লিলি আক্তারসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, নারী অধিকার নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের এই কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com

    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত
    App Icon
    অ্যাপ ইন্সটল করুন

    দ্রুত এবং সহজে খবর পড়তে আমাদের অ্যাপটি ব্যবহার করুন।

    সর্বশেষ খবরের আপডেট চান?

    সবার আগে ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ খবর পেতে নোটিফিকেশন চালু করুন।