"দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'আগামী দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। বক্তব্য দেন গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, রহনপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতব হোসেন, অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আটটি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
আপনার মতামত লিখুন